Dhaka ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন

রোহিঙ্গাদের জন্য প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা জাপানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 99

রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের নতুন তহবিল প্রদান করেছে জাপান। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জীবন রক্ষাকারী সহায়তার আওতায় এ তহবিল প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাসের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

সহায়তার বিষয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের, সহায়তা প্রদানে জাপান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

রোহিঙ্গা শিবিরগুলিতে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিলের তীব্র হ্রাস নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।

শিনচি বলেন, ক্রমবর্ধমান মানবিক সংকট রোধ করতে এবং রোহিঙ্গারা নিরাপদে এবং মর্যাদার সাথে মিয়ানমারে ফিরে যেতে পারে এমন একটি দীর্ঘমেয়াদী সমাধানে অবদান রাখতে জাপান ডাব্লিউএফপি এবং সমস্ত অংশীদারদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোহিঙ্গাদের জন্য প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা জাপানের

প্রকাশের সময় : ০৫:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫