Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৬৪৫ জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 77

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৫ জন প্রার্থী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করেছে।

এবারই পিএসসি ইতিহাসে সবচেয়ে কম সময়ে প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পর ফল প্রকাশ করা হলো। এর আগে ৪৬তম বিসিএসে ১৩ দিনে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭ এবং নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। অর্থাৎ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৬৪৫ জন

প্রকাশের সময় : ১১:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫