গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিসেম্বরে হচ্ছে না অমর একুশে বইমেলা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 93
অমর একুশে বইমেলা ২০২৬-এর পরিবর্তিত তারিখ স্থগিত করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের পর বাংলা একাডেমি এ পদক্ষেপ নেয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২১ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেয় যে, অমর একুশে বইমেলা জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজন করতে হবে।
এই কারণে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর ডিসেম্বর-জানুয়ারির নির্ধারিত তারিখ স্থগিত করা হলো। প্রকাশক ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে এবারের বইমেলা এগিয়ে ১৭ ডিসেম্বর শুরু করার ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। তবে সেই তারিখও বাতিল হলো।
Tag :





















