রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
- প্রকাশের সময় : ০৯:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 110
রাজবাড়ীতে পৃথক সড়ক দুঘর্টনায় সাহিদা খাতুন (৭২) ও অনিক (২২) নামে দুইজন নিহত হয়েছে। নিহত সাহিদা খাতুন রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামের আমির উদ্দিন সরদারের স্ত্রী ও অনিক খানখানাপুর মিয়াপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে। শনিবার বিকেলে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের আলাদীপুর ও গোয়ালন্দ মোড় এলাকায় এদুটি দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে গোয়ালন্দ মোড় এলাকায় বাঁশ বোঝাই নসিমন সাহিদা খাতুনকে ধাক্কা দেয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে বিকেলে সদর উপজেলার আলীপুর এলাকায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী অনিক মিয়া আহত হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মো. শামীম শেখ জানান, দু’টি দুঘর্টনার খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
























