Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

নখদন্তহীন জাতীয় মানবাধিকার কমিশন দেখতে চাই না : দেবপ্রিয় ভট্টাচার্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসির ডায়ালগের (সিপিডি) সম্মানীত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যে প্রতিষ্ঠান মানুষের মানবাধিকার সংরক্ষণ করতে পারে না, এমন একটি নখন্তহীন জাতীয় মানবাধিকার কমিশন দেখতে চাই না।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে আমাদের নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছিল। আমরা ওই রকম নখদন্তহীন ও মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন চাই না।

শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ সংক্রান্ত বিভিন্ন অংশীজনের সঙ্গে নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে।

সরকারকে উদ্দেশ্য করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভবিষ্যতে কোনো মেরুদণ্ডহীন ভালো মানুষকে এই কমিশনে বসিয়ে দেবেন না। যারা সৎ ও সাহস করে সরকারের সঙ্গে লড়াই করতে পারে তাদের এই প্রতিষ্ঠানে দায়িত্ব দিন।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদেরকে জাতীয় মানবাধিকার কমিশনের আইনের আওতায় আনতে হবে। কমিশনকে আয়নাঘর পরিদর্শনের এখতিয়ার দিতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয় মানবাধিকার আইন সংশোধন করতে হবে। কমিশনের তদন্ত করা ও বাস্তবায়নের পূর্ণ ক্ষমতা দিতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে।

কমিশনের প্রধান হিসেবে সরকারের সাবেক আমলা এবং রাজনীতির সঙ্গে সক্রিয়দেরকে না রাখার দাবি জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নখদন্তহীন জাতীয় মানবাধিকার কমিশন দেখতে চাই না : দেবপ্রিয় ভট্টাচার্য

প্রকাশের সময় : ০৫:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫