কালুখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

- প্রকাশের সময় : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 180

দীর্ঘ ৩০ বছরের শেষে অবসরজনিত কারণে বিদায় দেওয়া হয়েছে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরাকে।
২৭শে সেপ্টেম্বর সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষক সমিতি ও শিক্ষক মন্ডলীদের আয়োজনে তার এ অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন উপহার দেওয়া হয়। এর পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার সরকার রওশন-আরার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবু রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুর্শিদুর রহমান বুলু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান গগন, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও মাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেক মৃধা, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ হায়দার, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, লারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসেম আলী প্রমুখ বক্তব্য রাখেন।
২০২৪ সালের নভেম্বর মাসে তিনি কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। চাকুরী থেকে অবসরজনিত কারণে তাকে বিদায় দেয় উপজেলার শিক্ষকরা। এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা। তিনি উপজেলার সকল শিক্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায় বেলায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
এসময় শিক্ষকরা তাদের অভিভাবকের বিদায়ে কান্নায় ভেঙে পড়েন। শিক্ষকরা বলেন, তিনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান একজন অফিসার ছিলেন। তিনি কালুখালী উপজেলার দায়িত্ব পাওয়ার পর উপজেলার শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তন এসেছে।




















