Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

‘দেশের সুদৃঢ় রাজনৈতিক অবস্থান রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক হবে’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 95

রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যু হিসেবে বিবেচনা করার কথা বলেছেন মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। এটিকে শুধু বাংলাদেশের সমস্যা হিসেবে না দেখারও আহ্বান করেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’ চট্টগ্রাম ফোরাম আয়োজিত ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট: মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করতে পারলেই বাংলাদেশের রাজনৈতিক অবস্থান আরো সুদৃঢ় হবে। এই অবস্থানকে ভিত্তি করেই রোহিঙ্গা সংকট সমাধানের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব হবে।’

ফারুক-ই-আজম বলেন, ‘রোহিঙ্গারা ঘরবাড়ি, সংস্কৃতি ও জীবনযাপনের ভিত্তি হারিয়ে এসেছে। তাদের মনে এখনো স্মৃতি রয়ে গেছে।’

এটিকে একটি দীর্ঘমেয়াদি মানবিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গা শিশুদের জীবন সবচেয়ে অনিশ্চিত। রাষ্ট্রহীন অবস্থায় বেড়ে ওঠা এই প্রজন্ম একদিকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে চাইছে, অন্যদিকে পরিচয় সংকটে ভুগছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘দেশের সুদৃঢ় রাজনৈতিক অবস্থান রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক হবে’

প্রকাশের সময় : ০৭:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫