Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বলিয়াকান্দীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

বলিয়াকান্দী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 132

রাজবাড়ীর বলিয়াকান্দী উপজেলায় ট্রেনে কাটা পড়ে আলেয়া বিবি (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর রেলগেটের পশ্চিমে প্রায় ২০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় রেললাইনের ওপর থাকা ছাগল সরাতে গিয়ে অসতর্ক অবস্থায় লাইন অতিক্রমের চেষ্টা করেন ইসলাম সদ্দারের স্ত্রী আলেয়া বিবি। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বলিয়াকান্দী থানার এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রেললাইন অতিক্রমের সময় জনসচেতনতা না বাড়ালে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতে থাকবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বলিয়াকান্দীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময় : ০৫:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫