গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৬:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 108
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। একই সময়ে ৬৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৫৮ জন, চট্টগ্রামে ১০৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুরে ৫ জন ভর্তি হয়েছেন।
মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা দক্ষিণে ৩ জন এবং ঢাকা উত্তরে ২ জন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮৪১ জন।
Tag :






















