Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 87

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে আয়োজিত থেয়ারওয়ার্ল্ডের বার্ষিক উচ্চপর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রদান করা হয়েছে সম্মানজনক ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে পথপ্রদর্শক ভূমিকা এবং মানবকল্যাণে আজীবন প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থেয়ারওয়ার্ল্ডের চেয়ার ও গ্লোবাল বিজনেস কোয়ালিশন ফর এডুকেশনের নির্বাহী চেয়ার সারা ব্রাউন। তারা শিক্ষার রূপান্তরমূলক শক্তি বিশ্বে কীভাবে পরিবর্তন আনতে পারে তা গুরুত্বসহকারে তুলে ধরেন।

অধ্যাপক ইউনূসের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা দেওয়া হয়। তবে দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংকের মাইক্রোক্রেডিট কার্যক্রম এবং শিক্ষাকে কেন্দ্রীয় অঙ্গ হিসেবে যুক্ত করার কারণে ইউনূসের স্বীকৃতি বিশেষভাবে গুরুত্ব পায়।

পুরস্কার প্রদানকালে গর্ডন ব্রাউন বলেন, “গত পঞ্চাশ বছরে দারিদ্র্যমুক্তিতে গ্রামীণ ব্যাংকের মতো কার্যকর কোনো প্রকল্প বেসরকারি খাতে হয়নি। অধ্যাপক ইউনূস বিশ্বব্যাপী এক অনন্য পথপ্রদর্শক।”

পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, “খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। আর্থিক ব্যবস্থার দরজা যদি সবার জন্য উন্মুক্ত হয়, তবে পৃথিবীতে আর কেউ গরিব থাকবে না।”

তিনি উল্লেখ করেন, মাইক্রোক্রেডিটের মাধ্যমে নারীরা শুধু পরিবারকে দারিদ্র্যমুক্ত করেননি, বরং সন্তানদের শিক্ষার সুযোগও তৈরি করেছেন। পাশাপাশি তিনি শিশুদের ছোটবেলা থেকেই সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

অধ্যাপক ইউনূস বলেন, “বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এমন এক স্থান, যেখানে মানব সমস্যার সমাধান শুধু উৎসাহিত নয়, প্রত্যাশিত হবে। মানবসমাজের সব সমস্যারই ব্যবসায়িক সমাধান সম্ভব।”

উল্লেখ্য, আন্তর্জাতিক দাতব্য সংস্থা থেয়ারওয়ার্ল্ড বিশ্বব্যাপী শিক্ষা সংকট নিরসন ও নতুন প্রজন্মের সম্ভাবনা বিকাশে কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশের সময় : ০১:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫