গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১০:৫৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 95
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া ঘাট টার্মিনাল চত্বরে এ আয়োজন করা হয়।
দলীয় চেয়ারম্যানের নির্দেশে চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জনসভা আয়োজন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি এ কর্মসূচি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মহিউদ্দিন সরদার। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মো. জহির উদ্দিন মৃধা, কোষাধ্যক্ষ মো. আশরাফ আলী মৃধা, দপ্তর সম্পাদক মো. শেখ আব্দুর রাজ্জাক, জেলা ওলামা ফ্রন্ট সভাপতি আব্দুস সালাম জিহাদি, সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, কৃষক ফ্রন্ট সভাপতি মো. আব্দুর রাজ্জাক বিশ্বাস, যুব সেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো. সুরুজ আলী খান, ছাত্র ফ্রন্ট সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুবফ্রন্ট সভাপতি মো. মুক্তার হোসেন, শ্রমিক ফ্রন্ট সভাপতি মো. মজনু শেখ, মৎস্য ফ্রন্ট সভাপতি মো. হালিম মোল্লা এবং সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট সভাপতি মো. সোহরাফ মোল্লা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাকের পার্টি নীতি, আদর্শ ও সততার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। দলের কোনো নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয়। তিনি আরও বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহামান্যা চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সুযোগ সৃষ্টি করতে হবে।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

























