Dhaka ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ

নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়া যুবলীগ নেতা জামিনে মুক্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 105

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি জামিনে মুক্তি পান বলে ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করে আটক করে থানায় নিয়ে যায়।

সেদিন জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা অবতরণ করেন। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েকজন যুবলীগ ও আওয়ামী লীগ কর্মী ডিম নিক্ষেপ করেন। পাশাপাশি ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপির কর্মীরা নিরাপত্তা ব্যবস্থা নেন। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় তারা নিরাপদে সেখান থেকে সরে যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিউইয়র্কে আখতারকে ডিম ছোড়া যুবলীগ নেতা জামিনে মুক্ত

প্রকাশের সময় : ১০:০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫