Dhaka ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

শৈশবের চপলতাই কাল হলো শিশু আরিফের

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 108

 ছয় বছরের শিশু আরিফের বাবা-মা জীবন জীবীকার জন্য দুজনেই থাকেন ঢাকায়। নানা আমজাদ প্রামানিকের কাছে থাকতো সে। শৈশবের চপলতাই কাল হলো তার। থেমে থাকা একটি অটোরিক্সার পিকআপে চাপ দিলে খালে পড়ে প্রাণ হারায় আরিফ। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দপুরে এ ঘটনা ঘটে। আরিফ একই গ্রামের নিজাম প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আরিফের বাবা-মা নানা আমজাদ প্রামানিকের কাছে রেখে দুজনেই ঢাকা গেছেন। তারা সেখানে ছোটখাটো চাকরি করেন। আমজাদ প্রামানিকের একটি খড়ের দোকান আছে। নাতিকে তিনি বেশির ভাগ সময় সাথে সাথেই রাখেন। সোমবার সন্ধ্যায়ও নাতি তার সাথেই ছিল। সাতটার দিকে মোমিন নামে একজন অটোচালক তার অটোরিক্সা দোকানের সামনে রেখে খড় কিনছিলেন। নানা আমজাদ প্রামানিকও খড় বিক্রিতে ব্যস্ত ছিলেন। এসময় আরিফ অটোরিক্সায় উঠে পিকআপে চাপ দিলে অটোরিক্সাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন অটোরিক্সা তোলার পর আরিফকে পানির নীচ থেকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা থানার এসআই মো. চুন্নু শেখ জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈশবের চপলতাই কাল হলো শিশু আরিফের

প্রকাশের সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫