Dhaka ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কয়েকশ’ কোটি টাকা খরচে ক্যামেরা আনা হবে পুলিশের জন্য: অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 125

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে, নির্বাচনের সময় দায়িত্ব পালনকে সহজ করতে ইউএনডিপির মাধ্যমে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা সরবরাহ করা হবে, যার খরচ কয়েকশ’ কোটি টাকার মতো হতে পারে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য দেন।

ড. সালেহউদ্দিন বলেন, “আজকের বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের সময়ে পুলিশদের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটি দ্রুত আনা প্রয়োজন।”

কত খরচ হবে জানতে চাইলে তিনি জানান, “মূলত কয়েকশ’ কোটি টাকার ব্যয় হবে। নির্দিষ্ট সংখ্যা এখন বলা যাচ্ছে না। তবে আমরা এটি ইউএনডিপির মাধ্যমে সংগ্রহ করব।”

ইউএনডিপির মাধ্যমে আনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা যেমন টিকা আনি ইউনিসেফের মাধ্যমে, তেমনি এ ক্ষেত্রে ইউএনডিপি ব্যবহার করা হচ্ছে। কারণ টেন্ডার প্রক্রিয়ায় মান এবং দাম নিশ্চিত করা কঠিন হয়। ইউএনডিপি এই নিশ্চয়তা দেবে, আর আমাদের কারও সঙ্গে আলাপ-বার্তা বা নেগোসিয়েশনে সময় নষ্ট করতে হবে না।”

অর্থের উৎস জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, “বাংলাদেশ সরকারের বাজেট থেকে এই খরচ ধরা হবে। অর্থ মন্ত্রণালয় এর ব্যবস্থা করবে। এটি পুলিশকে সরবরাহ করা হবে, নির্বাচন কমিশনকে নয়। নির্বাচন খাতের ব্যয় থেকে এই খরচ মেটানো হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কয়েকশ’ কোটি টাকা খরচে ক্যামেরা আনা হবে পুলিশের জন্য: অর্থ উপদেষ্টা

প্রকাশের সময় : ০৯:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫