দুর্ঘটনায় প্রাণ হারালেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট নেতা আরাফাত
- প্রকাশের সময় : ০৭:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 182
রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত মোল্লা (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে এবং গোয়ালন্দ বøাড ডোনার্স ক্লাবের সক্রিয় রক্তদাতা ছিলেন।
ঘটনাটি ঘটে সোমবার রাত ১০টার দিকে। আরাফাত মোল্লা মোটরসাইকেলযোগে মাখন রায়ের পাড়া নতুন ব্রীজ এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এসময় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
আরাফাত মোল্লার মৃত্যুতে স্থানীয় জাকের পার্টি নেতাকর্মী ও গোয়ালন্দ বøাড ডোনার্স ক্লাবের সদস্যে সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আরাফাত মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফিরাত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েন।
গোয়ালন্দ বøাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন ও কোষাধ্যক্ষ মো. শফিক মন্ডল বলেন, আরাফাত নিয়মিত রক্তদাতা হিসেবে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে অবদান রেখেছেন। তার মতো একজন তরুণের চলে যাওয়া আমাদের জন্য বড় শূন্যতা।


























