গুরুত্বপূর্ণ সংবাদ:
ছাত্রসমাজ নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 117

গণধিকারপরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বাংলাদেশ ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক তাসনিম বিন আজিজের বিরুদ্ধে ঢাকা রমনা থানায় মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলাশাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ বিশাল আহমেদ, যুগ্ম আহবায়ক জানিউর রহমান, সদস্য মোস্তাকিন আদর। সভাপতিত্ব করেন মোহাম্মদ শাকিল মৃধা।
Tag :
























