Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 81

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের প্রতিনিধি দল। তাদের সঙ্গে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা।

সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় জেএফকে বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে রোববার রাত ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে যাত্রা করেন প্রতিনিধি দলটি।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেকও যোগ দেবেন বলে জানা গেছে।

আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। ২ অক্টোবর প্রতিনিধি দলটি দেশে ফিরবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

প্রকাশের সময় : ০৮:০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫