Dhaka ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

ছেলে শিশু চুরির দায়ে ১১ দিনের মেয়ে নিয়ে কারাগারে শাহজাদী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 114

খুলনায় ছেলে শিশু চুরির দায়ে শাহজাদী বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। এসময় নিয়ম অনুযায়ী তার সঙ্গে মাত্র ১১ দিনের কন্যাশিশুকেও যেতে হয়েছে।

জানা যায়, বাগেরহাটের রামপালের সিরাজুল ইসলাম ও ফকিরহাটের শাহজাদীর সংসারে চার কন্যা রয়েছে। পঞ্চম সন্তান ছেলে হবে—এমন প্রত্যাশা ছিল স্বামী ও শ্বশুরবাড়ির। কিন্তু গত ১১ সেপ্টেম্বর সিজারিয়ানের মাধ্যমে কন্যাসন্তান জন্ম দিলে স্বামী সিরাজুল ইসলাম হাসপাতাল ছেড়ে চলে যান এবং আর খোঁজখবর নেননি।

চাপের মুখে দিশাহারা শাহজাদী ১৫ সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতক ছেলে চুরি করেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ ওইদিনই শিশু উদ্ধার করে এবং শাহজাদীর মা নার্গিস বেগমকে আটক করে। পরে শিশুর বাবা মির্জা সুমন মানবপাচার আইনে মামলা করলে শাহজাদী ও তার মাকে আসামি করা হয়।

এরপর শাহজাদী হাসপাতালের পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার (২১ সেপ্টেম্বর) ছাড়পত্রের পর তাকে আদালতে তোলা হলে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং জামিন আবেদনও হয়নি। ফলে আদালত শাহজাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রথা অনুযায়ী তার নবজাতক কন্যাও তার সঙ্গে কারাগারে গেছে।

তদন্ত কর্মকর্তা এসআই শাহীন কবির জানান, আসামি সুস্থ হওয়ায় আদালতে তোলা হয়েছিল। কিন্তু আদালতে নবজাতকের বিষয়টি আলাদাভাবে কেউ উল্লেখ না করায় শিশুটিও মায়ের সঙ্গে কারাগারে গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছেলে শিশু চুরির দায়ে ১১ দিনের মেয়ে নিয়ে কারাগারে শাহজাদী

প্রকাশের সময় : ১১:৩৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫