গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৫২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 82
এশিয়া কাপ সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারালো ভারত। এর মাধ্যমে বৈশ্বিক টুর্নামেন্টে টানা ৬ ম্যাচে জয় পেলো তারা।
দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। শাহিবজাদা ফারহান (৫৮) কিছুটা লড়াই করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। শেষ দিকে সালমান আগা (১৩ বলে ১৭) ও ফাহিম আশরাফের (৮ বলে ২০) ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তোলে পাকিস্তান। ভারতের হয়ে শিভাম দুবে নেন ২ উইকেট।
১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার অভিষেক শর্মা (৩৯ বলে ৭৪) ও শুবমান গিল (২৮ বলে ৪৭) ঝড়ো সূচনা করেন। দ্রুত কয়েকটি উইকেট গেলেও তিলক বর্মা (১৯ বলে ৩০*) ও হার্দিক পান্ডিয়া কাজ শেষ করে আসেন। ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।
এই জয়ে ফাইনালে ওঠার পথ অনেকটাই সহজ হলো সুরিয়াকুমারের দলের।
Tag :





















