- গোয়ালন্দে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খৈয়ম
বিএনপি সরকার গঠন করলে রাজবাড়ীতে ব্যাপক উন্নয়ন হবে
- প্রকাশের সময় : ০৮:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 151
বিএনপি সরকার গঠন করলে রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু, আধুনিক নৌ বন্দর বিশ্ববিদ্যালয়সহ ব্যাপক উন্নয়ন হবে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
রবিবার দুপুরে গোয়ালন্দ বাজার প্রধান সড়কের লোকমান টাওয়ারের দ্বিতীয় তলায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক ও রেল যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং ঢাকার সাথে রাজবাড়ীর দূরত্ব সময়ের হিসাবে খুবই সীমিত হয়ে আসবে।
খৈয়াম বলেন, আমরা বাঙালি উচ্চ স্বপ্ন দেখতে চাই না, বরং ছোট ছোট বাস্তবায়নযোগ্য পরিকল্পনা চাই। এটা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো করতে পারলে আমরা কেন পারব না? পৃথিবীর অনেক দেশে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির ট্রেন চালু রয়েছে। বাংলাদেশে এটা স্বপ্ন মনে হলেও তা বাস্তবায়ন সম্ভব। সেতুতে উচ্চগতির ট্রেন চালু হলে রাজবাড়ী থেকে ঢাকার দূরত্ব সময়ের হিসাবে অনেকটাই সীমিত হয়ে আসবে।
সভায় তিনি পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ, দৌলতদিয়া ঘাট আধুনিকায়নসহ ৬টি মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি গোয়ালন্দ মিনি স্টেডিয়াম, রাজবাড়ী বিশ্ববিদ্যালয় স্থাপনসহ স্থানীয় উন্নয়নমূলক পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহŸায়ক নঈম আনসারী, জেলা কৃষক দলের আহবায়ক মো.আইয়ুবুর রহমান আইয়ুব, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক , উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, উপজেলা সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল আলম শাহীন, জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মুরাদ আল রেজা, উপজেলা কৃষক দলের আহŸায়ক আবু বক্কার ছিদ্দিক, গোয়ালন্দ পৌরসভার সাবেক কমিশনার জাজিউর রহমান রাসেল, গোয়ালন্দে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


























