রাজবাড়ীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

- প্রকাশের সময় : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 122

রাজবাড়ী সদর উপজেলার বার্থা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ হায়দারের উপর হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীবের সভাপতিত্বে বক্তৃতা করেন সূর্যনগর স্কুলের শিক্ষক আব্দুস সালাম মঞ্জু, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহুরুল হক, রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুর রউফ হিটু, প্রাক্তন প্রধান শিক্ষক আক্কাছ আলী, বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ চৌধুরী, খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, ফিরোজ হায়দার সহজ সরল নিরাহঙ্কারি ও সাদা মনের মানুষ মানুষ। তার কোনো শত্রæ থাকতে পারে বিশ^াস হয়না। তার মত মানুষের উপর যেভাবে হামলা হয়েছে তা আমাদের ব্যথিত করে। ঘটনার চার দিন অতিবাহিত হওয়ার পর হামলাকারী গ্রেপ্তার হয়নি। ফিরোজ হায়দারকে যারা রক্তাক্ত করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।
বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়ে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে হামলার ঘটনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
শিক্ষকরা আরও বলেন, শুধু রাজবাড়ী নয়। সারা দেশেই শিক্ষকদের উপর হামলা হচ্ছে। শিক্ষকদের নিরাপত্তা নেই, সামাজিক মর্যাদা নেই। এভাবে চলতে পারেনা। শিক্ষকদের উপর হামলা নির্যাতন বন্ধ করতে হবে। শিক্ষকের মর্যাদার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ থাকব।
জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, শিক্ষক ফিরোজ হায়দারের উপর হামলার ঘটনায় মাহফুজ নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
























