Dhaka ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়া নির্দেশনা সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস ‘আমি কোথায়? আপনি কে?’ দুই দফা মৃত্যুদণ্ডের পর জ্ঞান ফিরে ক্রিস্টার প্রশ্ন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যা অমীমাংসিত থাকে না : প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 120

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের মেধা, শক্তি ও সৃজনশীলতাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি মনে করেন, যুবসমাজ সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা হলে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ তরুণকে সম্মাননা দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট পান। এই আয়োজনের উদ্যোগ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রধান উপদেষ্টা তরুণদের উদ্দীপনা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করে বলেন, “যখন যুবসমাজ সক্রিয় থাকে, কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামাতে পারে না।” তিনি আরও স্মরণ করিয়ে দেন, তরুণরাই চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল এবং যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অবদানের জন্য সম্মাননা পান বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান ও নোয়াখালীর মো. জাকির হোসেন। শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে অবদানের জন্য পুরস্কৃত হন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ ও গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন। এছাড়া দেশপ্রেম, বীরত্ব, সমাজকল্যাণ, ক্রীড়া, কলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাকি সাত তরুণকে স্বীকৃতি দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যা অমীমাংসিত থাকে না : প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫