Dhaka ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে জয় পেলেন এই দম্পতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 138

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এক দম্পতি। একই নির্বাচনে দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করে দুজনেই বিজয়ী হয়েছেন রায়হান উদ্দিন ও উম্মে সালমা। তারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ হাজার ৯২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন উম্মে সালমা। অপরদিকে ৫ হাজার ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার স্বামী রায়হান উদ্দিন।

রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং উম্মে সালমা একই বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তাদের পৈতৃক নিবাস বৃহত্তর চট্টগ্রামের সাতকানিয়ায়।

এবারের নির্বাচনে ডাকসুর মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ছিলেন ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন প্রার্থী।

শিক্ষার্থীদের মতে, একইসঙ্গে দম্পতির জয় পাওয়া ডাকসুর ইতিহাসে বিরল ঘটনা। এটি নির্বাচনের আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে জয় পেলেন এই দম্পতি

প্রকাশের সময় : ০১:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫