বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত

গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবির ওসি নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 122

গাজীপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নওগাঁ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, জেলা পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস চাপা দেয়। এতে মোস্তাফিজুর রহমান নামে নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ওসি মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী লতিফা জেসমিন গাজীপুর জেলা পুলিশ লাইন্সের বিপরীত পাশে ব্যক্তিগত প্রাইভেট কার দাঁড় করিয়ে রাস্তা পার হয়ে পুলিশ লাইন্সের গেট সংলগ্ন দোকানে আসেন। পুলিশ লাইন্সের গেটের সামনের চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়ক পার হয়ে সড়কের অপর পাশে পার্কিং করে রাখা প্রাইভেট কারের দিকে যাওয়ার সময় চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়িগামী পথের সাথী পরিবহনের একটি বাস মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী চাপা দিলে তারা গুরুতর আহত হন।
তাৎক্ষণিক পুলিশ লাইন্সের সামনে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, মোস্তাফিজ হাসান নওগাঁয় ডিবি পুলিশে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবির ওসি নিহত

প্রকাশের সময় : ১০:০০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫