স্কুল-কলেজের সভাপতি সর্বোচ্চ দুইবার হতে পারবেন
- প্রকাশের সময় : ০৭:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 91
শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজ কমিটির সভাপতির দায়িত্ব সংক্রান্ত নতুন নীতিমালা ঘোষণা করেছে।
নতুন গেজেট অনুযায়ী একই ব্যক্তি একই প্রতিষ্ঠানের সভাপতি টানা দুইবারের বেশি হতে পারবেন না। এক মেয়াদ বিরতির পর পুনরায় মনোনীত হওয়া যাবে।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা চার বছরের স্নাতক ডিগ্রিধারী ব্যক্তি মনোনীত হতে পারবেন।
একাধিক প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না: কোনো ব্যক্তি একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না, এবং সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না।
ম্যানেজিং কমিটি গঠন
নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তর:
একজন সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি।
মাধ্যমিক/নিম্নমাধ্যমিক স্তরে প্রাথমিক স্তর থাকলে, উভয় স্তরের শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন।
সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি: প্রযোজ্য ক্ষেত্রে সমস্ত স্তরের মহিলা শিক্ষকের মধ্য থেকে নির্বাচিত।
উচ্চ মাধ্যমিক স্তর:
দুই সাধারণ শিক্ষক প্রতিনিধি।
সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, প্রযোজ্য ক্ষেত্রে সমস্ত স্তরের মহিলা শিক্ষকের মধ্য থেকে।
অভিভাবক প্রতিনিধি:
মাধ্যমিক/নিম্নমাধ্যমিক স্তর: নির্ধারিত শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক থেকে নির্বাচিত ৪-৫ জন সাধারণ প্রতিনিধি।
সংরক্ষিত মহিলা অভিভাবক: প্রযোজ্য ক্ষেত্রে সমস্ত স্তরের মহিলা অভিভাবকের মধ্য থেকে নির্বাচিত।
প্রতিষ্ঠাতা প্রতিনিধি: প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে নির্বাচিত একজন।
মনোনয়ন প্রক্রিয়া
সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের পর, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট বোর্ডকে তিনজন প্রার্থী এবং জীবনবৃত্তান্ত পাঠাবেন।
প্রার্থীরা হতে পারেন সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক/অধ্যাপক, প্রতিষ্ঠাতা বা প্রযুক্তি/প্রকৌশল/এমবিবিএস স্নাতকরা।
নতুন প্রবিধান ২০২৫ অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির দায়িত্ব ও নির্বাচন প্রক্রিয়া আরও সুসংগঠিত ও স্বচ্ছ হবে।





















