Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ঢাবি উপাচার্য ছিলেন স্বৈরাচারের দোসর’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 81

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বৈরাচারের দোসর ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তিনি অভিযোগ করে বলেন, “প্রশাসনের ব্যর্থতার জন্যই হাইকোর্ট ডাকসু স্থগিত ঘোষণা করেছে।”

আজ সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু স্থগিত ঘোষণা করার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

গণেশ বলেন, “৫ আগস্টের পরে যে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, তারা শুরু থেকেই পক্ষপাতদুষ্ট আচরণ করে আসছে। তারা এখনো বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণ করতে পারেনি। এই প্রশাসনের ভিসিও স্বৈরাচারের দোসর ছিল। তাদের ব্যর্থতার জন্যই ডাকসু স্থগিত করা হয়েছে।”

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলাম। আজ এখান থেকে আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, ডাকসু নির্বাচন ঠিক সময়ই হবে। সেটাকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই।”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “আপনারা এমন একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন, যেখানে নির্বাচন বন্ধের ফাঁকফোকর রেখেছেন। আপনারা শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ ছাত্রলীগের কমিটিতে থাকার পরও তাকে নির্বাচনের সুযোগ দিয়েছেন। আর এর সুবিধা বিভিন্ন অপশক্তি নানাভাবে নিচ্ছে।”

এছাড়াও এদিন ঢাবির বর্তমান উপাচার্যকে চিহ্নিত জামায়াত নেতা বলেও উল্লেখ করেন আবিদুল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ঢাবি উপাচার্য ছিলেন স্বৈরাচারের দোসর’

প্রকাশের সময় : ০৭:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫