শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’

কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 89

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে নয়; দেশটি কেবল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।

সোমবার (১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, “মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার পক্ষে নয়। আমরা শুধু চাই, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।”

তিনি আরও বলেন, “আমি আমার সহকর্মীদের নিয়ে এখানে এসেছি শুনতে, জানতে এবং বুঝতে। বাইরে অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে আছে, তাই আমি স্পষ্টভাবে বলতে চাই—যুক্তরাষ্ট্রের অবস্থান হলো: আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং কেন্দ্রীয় ইসিকে সমর্থন করি, যাতে আগামী বছরের শুরুর দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা বাস্তবায়ন করা যায়।”

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

এ সময় মার্কিন এই কূটনীতিক স্পষ্ট করে বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল, রাজনীতিবিদ বা নির্দিষ্ট নির্বাচনী ফলাফলের পক্ষে নই। সেটি একান্তই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত।”

বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক প্রধান ডেভিড মো ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে ইসি সচিব আখতার আহমেদ নিজে নিচতলায় প্রবেশপথে মার্কিন প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এটাই যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে ইসির প্রথম বৈঠক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৫:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫