Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

দুর্গাপূজা ঘিরে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান ড. ইউনূসের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 105

দুর্গাপূজা ঘিরে যাতে কোনো গোষ্ঠী ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্যান্য বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা হয়েছে। সেটি হলো- দুর্গাপূজার নিরাপত্তা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে। এই উৎসব কেন্দ্র করে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সজাগ থাকার ও সবার সহযোগিতা চেয়েছেন ড. ইউনুস।

বৈঠকে প্রধান উপদেষ্টার পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুর্গাপূজা ঘিরে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান ড. ইউনূসের

প্রকাশের সময় : ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫