Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু নির্বাচন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত কয়েকজন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 82

রাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়, যা চলতে থাকে কিছু সময়। এতে ছাত্রদল, শিবির ও ছাত্র সমন্বয়কের নেতাকর্মীসহ বেশ কয়েকজন আহত হন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে প্রথম বর্ষ (২০২৪-২৫ সেশন) শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। পরে সকাল সোয়া ১০টার দিকে তারা মনোনয়নপত্র বিতরণ বন্ধ রাখার দাবি তোলে।

এ ঘটনায় ছাত্রশিবির, সমন্বয়ক ও অন্যান্য প্রার্থীরা প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। কিছুক্ষণ পর তিন পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।

আহতদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসু নির্বাচন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত কয়েকজন

প্রকাশের সময় : ০১:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫