Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 91

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুশি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা’র তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তিনি এমন অভিমত প্রকাশ করেন।

তিনি বলেন, ‘রোডম্যাপ ঘোষণা হয়েছে। এতে আমরা আশাবাদী হয়েছি। রোডম্যাপ ঘোষণা থেকে বুঝা যায়, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে আমরা খুশি… উই আর হ্যাপী।’ সেই সঙ্গে রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন বলে জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বিকালে বনানীতে এক অনুষ্ঠানে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ আজ একটা এসেছে, এটা সুসংবাদ। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমাকে টেক্সট পাঠিয়েছে, আমি দেখলাম নির্বাচনের রোডম্যাপ।

তিনি বলেন, ‘মানুষ এখন নির্বাচনমুখী হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, একাউন্টেবল থাকবে।’

তিনি আরও বলেন, নির্বাচনের পরে বড় আকারে একটা টার্ন অ্যারাউন্ড হবে আমাদের ইকোনমিতে, আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, গুড স্কিল ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিস্তারিত কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন এই রোডম্যাপ অনুমোদন করে। দুই ডজন কাজের পরিকল্পনার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথাও রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট বিএনপি : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫