Dhaka ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

কক্সবাজারে নিজ দেশে ফেরার দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 223

আট বছর ধরে ঝুপড়ি ঘরে আশ্রিত জীবনের অবসান চেয়ে নিজ দেশে ফেরার দাবিতে সমাবেশ করেছে রোহিঙ্গারা। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে হাজারো রোহিঙ্গা এ সমাবেশে অংশ নেন। দুপুরের দিকে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।

জানা গেছে, মিয়ানমারের রাখাইনে সেনা জান্তার দমন-পীড়ন ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে সাড়ে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। তবে এতদিনে প্রত্যাবাসনের বিষয়ে একাধিক আলোচনা হলেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি।

রোহিঙ্গা মাঝি বদরুল ইসলাম সমাবেশে বলেন, ‘আমরা বাংলাদেশের কেউ নই, আমাদের পরিচয় রোহিঙ্গা। মিয়ানমার সরকার আমাদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে রাখাইন থেকে বিতাড়িত করেছে। আজ ৮ বছর ধরে আমরা ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছি। নাগরিক অধিকার নিয়েই আমরা দেশে ফিরতে চাই।’

অন্যদিকে রোহিঙ্গা নারী জমিলা বেগম বলেন, ‘রাখাইনে আমাদের ভিটেমাটি ছিল। সব ছেড়ে এখন প্রবাসে দিন কাটাচ্ছি। দিন দিন পরিবার বড় হচ্ছে, কিন্তু ঝুপড়ি ঘরে থাকা কঠিন হয়ে পড়ছে। আমাদের একটাই চাওয়া—নিজ দেশে ফিরে যাওয়া।’

সমাবেশে রোহিঙ্গা নেতারা প্রয়াত নেতা মাস্টার মহিবুল্লাহর অবদান স্মরণ করে বলেন, তিনি রোহিঙ্গাদের অধিকার আদায়ে বিশ্ববাসীর কাছে আওয়াজ তুলেছিলেন। তাকে হত্যার মাধ্যমে রোহিঙ্গারা এক যোগ্য নেতৃত্ব হারিয়েছে। তারা বলেন, ‘আমরা চাই না ক্যাম্পে নতুন কোনো ঘটনা ঘটুক। শান্তিপূর্ণভাবে নাগরিক অধিকার নিয়ে রাখাইনে ফিরতে চাই।’

এ সময় তারা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, ‘আমাদের একমাত্র অনুরোধ—বাংলাদেশসহ বিশ্ববাসী যেন আমাদের নিজ দেশে ফেরার ব্যবস্থা করে।’

সমাবেশে রোহিঙ্গারা প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে নানা স্লোগান দেন। নিরাপত্তার স্বার্থে সমাবেশ চলাকালীন ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন জানান, ‘ক্যাম্পে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা জোরদার থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কক্সবাজারে নিজ দেশে ফেরার দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

প্রকাশের সময় : ০৪:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫