Dhaka ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত বেড়ে ৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 267

খুলনায় ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত রয়েছেন ৩ জন। সোমবার (২৫ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে ইজিবাইক চালক ও এক যাত্রীর পরিচয় পাওয়া গেছে। অন্য একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনা নগরীর গল্লামারীর দিকে আসছিল। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইক চালক মোজাহিদুলসহ তিনজন মারা যান।
নিহত এক যাত্রীর নাম রিনা খাতুন। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার উত্তর কালিকাপুর এলাকায়। নিহত অন্য একজনকে কেউ চিনতে পারছেন না। আর নিহত ইজিবাইক চালক মোজাহিদুলের বাড়ি ডুমুরিয়া উপজেলার খরসন্ডা এলাকায়।
এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে। ঘটনার পরপর পিকআপ চালক ও হেলপার পালিয়ে যান।
ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা আবু রায়হান বলেন, দুর্ঘটনার তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকালে ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত বেড়ে ৪

প্রকাশের সময় : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫