Dhaka ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের

কোটালীপাড়া ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 283

বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পাড়কোনা শ্রীশ্রী গঁনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে পাড়কোনা সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহীত বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় মজুমদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহানাম যজ্ঞানুষ্ঠানে কৃষ্ণভক্ত সম্প্রদায়, জয়গুরু সনাতন সম্প্রদায়, গোকুল কৃষ্ণ সম্প্রদায়, প্রভূ নিতাই সম্প্রদায়, শ্যাম সুন্দর সম্প্রদায়, রাধামাধব সম্প্রদায়, মহাপ্রভূ সম্প্রদায়, শ্যামাপূজা সম্প্রদায় ও শিখাশ্রী সম্প্রদায় মহানামসুধা পরিবেশন করবেন।

শত শত ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান।

পাড়কোনা গঁনেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহীত বিশ্বাস বলেন, এটি আমাদের বাৎসরিক মহানামযজ্ঞানুষ্ঠান। আমরা বিশ্ব মানবতার শান্তি ও মঙ্গল কামনায় এই সেবাশ্রমে প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান করে থাকি। এ সব অনুষ্ঠানে হাজার হাজার সনাতনধর্মালম্বী এখানে উপস্থিত হয়ে থাকেন। তাদের জন্য সেবাশ্রমের পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়া ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ

প্রকাশের সময় : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫