কোটালীপাড়ায় ৩ মাসে ৬২ অভিযানে দেড় কোটি টাকার চায়না দুয়ারী জাল উদ্ধার
- প্রকাশের সময় : ১০:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 170
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় গত তিন মাসে ৬২টি অভিযানে ৩ হাজার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। উপজেলার বিভিন্ন বিল, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিত্যক্ত ঘর থেকে এ স ব চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ ঘাঘর বাজারে অভিযান চালিয়ে দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬ টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্যে সাড়ে ৬ লক্ষ টাকা। উদ্ধার অভিাযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ অপু বলেন, সমগ্র উপজেলা ব্যাপী বিগত ৩ মাসে ৬২ টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৩ হাজারটি অবৈধ চায়না দূয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়ে। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে ভবিষ্যতে সচেতন জনগণকে সাথে নিয়ে চায়না দুয়ারী জাল উদ্ধারে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ বলেন, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। আমরা শুধু মৎস্যজীবীদের নয় যারা এই অবৈধ জাল তৈরী বা বিপননের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি রক্ষায় সকলে এগিয়ে আসুন।























