Dhaka ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল-জিএস হামীম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 92

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে কবি জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনীত করা হয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ প্যানেল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদুল-জিএস হামীম

প্রকাশের সময় : ০১:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫