Dhaka ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বললেন ‘শিবিরের কর্মীরা মেধাবী’ বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, সেবা নিলেন প্রায় ১,৫০০ রোগী স্বাক্ষর জাল করে দোকান বিক্রির অভিযোগ, থানায় বৃদ্ধের অভিযোগ সাপাহারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, এক লাখ টাকা জরিমানা রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের ‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার’ বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 244

সিলেটে সম্প্রতি পাথরলুটের ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের পর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব মো. সারওয়ার আলম।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে শের মাহবুব মুরাদকে ওই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, সম্প্রতি ভোলাগঞ্জ, জাফলং, রাংপানিসহ সিলেটের বিভিন্ন এলাকায় পাথরলুটের ঘটনা ঘটায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, প্রথম দিকে এসব লুটপাটের ঘটনা প্রকাশ্যেই ঘটে গেলেও প্রশাসন নির্বিকার ছিল। এমনকি ভোলাগঞ্জের সাদাপাথরে পরিদর্শনে গিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রশাসনের দায়বদ্ধতা খতিয়ে দেখার কথা জানিয়েছিল।

নতুন ডিসি সারওয়ার আলম বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বর মাসে সরকারি চাকরিতে যোগ দেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুর্নীতি ও ভেজালবিরোধী অভিযানের কারণে তিনি আগে থেকেই আলোচনায় ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

প্রকাশের সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫