Dhaka ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের

ফুটপাতে ঘুমানো নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 266

গাজীপুরের শ্রীপুরে ফুটপাতে ঘুমানো নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে জুয়েল মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৯ আগস্ট) ভোর রাতের দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে ঘটে।

নিহত জুয়েল মিয়া (২৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটক রাকিব ও রবিনের বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়,’ শুক্রবার রাতে মাওনা চৌরাস্তার উড়ালসেতু সংলগ্ন ফুটপাতে ঘুমানো নিয়ে জুয়েল মিয়া ও রাকিবের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

এ নিয়ে দুইজনের মধ্যে প্রথমে হাতাহাতির পর যার যার অবস্থানে চলে যায়। পরে রাত সাড়ে তিনটার দিকে আবারও দুজনের তর্কাতর্কির একপর্যায় রাকিবের ভগ্নিপতি রবিন আসে। এসময় জুয়েলের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে রবিন।

পরে গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল জুয়েল মিয়াকে। আমরা পুলিশকে খবর দিয়েছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, ফুটপাতে ঘুমানো নিয়ে ধস্তাধস্তির সময় রাকিবের ছুরি লাগে জুয়েলের বুকে। আর রবিনের হাতও কেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২জনকেই আটক করা হয়েছে।

আটক দুইজনের নামে ইতিপূর্বে থানায় চুরির মামলা রয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফুটপাতে ঘুমানো নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশের সময় : ০২:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫