শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল

রাজবাড়ীতে প্লেন তৈরি করে আকাশে উড়ালো স্কুলছাত্র রাহুল

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 286

স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়ার, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের হাতে তৈরি করল প্লেন! রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত গ্রামের ছেলে, রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুল শেখ নিজের তৈরি একটি প্লেন উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে।

দরিদ্র পরিবারের সন্তান রাহুল শেখ। বাবা শামসুর রহমান একজন দিনমজুর। দুই ভাইয়ের মধ্যে রাহুল ছোট, বড় ভাই বর্তমানে প্রবাসে রয়েছেন। ছোটবেলা থেকেই রাহুলের চোখে ছিল বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। প্লেন কেমন করে চলে, আকাশে কীভাবে উড়ে—এসব ভেবে ভাবতেই কেটেছে তার শৈশব। নীল আকাশে বিমানের ওড়াউড়ি দেখেই তার মনে জেগেছিল নিজের হাতে প্লেন বানানোর ইচ্ছে। সেই ইচ্ছেই একদিন সত্যি করলো এই কিশোর।

গত ৬ আগস্ট, নিজের স্কুল প্রাঙ্গণে শিক্ষকদের উপস্থিতিতে রাহুল তার হাতে তৈরি প্লেনটি সফলভাবে উড়িয়ে দেন আকাশে। প্লেনটির বাহ্যিক নকশায় ফুটে উঠেছে বাংলাদেশ বিমানের আদল। এমন সাফল্যে বিস্মিত বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিমুজ্জামান শেখ বলেন, “রাহুল শেখ আমাদের গর্ব। তার মতো মেধাবী ছাত্রের হাতেই তৈরি প্লেন আকাশে ওড়ে দেখে আমরা অভিভূত। এমন প্রতিভা আমাদের বিদ্যালয়ের সম্মান আরও বাড়িয়েছে। আমরা আশা করি রাহুল একদিন সত্যিকারের বিজ্ঞানী হবে।”

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহমেদ আলী বলেন, “নবম শ্রেণির ছাত্র রাহুল শেখের এই অসাধারণ উদ্যোগ ও সৃজনশীলতাকে আমরা সাধুবাদ জানাই। তার মতো শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যতের আশার আলো।”

রাহুলের এই কৃতিত্ব শুধু তার স্কুল নয়, পুরো এলাকার মানুষের মধ্যে সৃষ্টি করেছে উৎসাহ ও গর্ব। প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে হয়েও কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে রাহুল প্রমাণ করেছে—স্বপ্ন পূরণের পথে কোনো বাধাই অদম্য নয়।

স্বদেশ প্রতিদিন/এনআর

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে প্লেন তৈরি করে আকাশে উড়ালো স্কুলছাত্র রাহুল

প্রকাশের সময় : ০৮:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫