Dhaka ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী কালুখালী পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বন্ধে ইউএনও’র বিশেষ অভিযান নাহিদ ইসলাম নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় নতুন ৮ কেন্দ্র যুক্ত বিপৎসীমার ওপরে ৪ নদীর পানি, বন্যার শঙ্কা ৫ জেলায় রূপপুর থেকে কি পরমাণু বোমা বানানো সম্ভব? ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১০

কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 174

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবিতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার সময় কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।

মামুন, মাহিম, বাইজিদসহ পাঁচ বন্ধু শুক্রবার ভোরে বাড়ি থেকে কাপাসিয়ার পাঁচুয়া বিলের শাপলা ফুলের ছবি তোলার জন্য বের হয়। একটি নৌকা ভাড়া করে ছবি তোলার সময় হঠাৎ নৌকাটি ডুবে গেলে মাঝি ও পাঁচ বন্ধুসহ পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে মো. বাইজিদ (২৫) নামে একজন মারা যায়। মাহিম নামের অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাবেদ আলী বলেন, শুক্রবার সকালে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা থেকে কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া বিলের শাপলা দেখতে ঘুরতে আসে পাঁচ বন্ধু। তারা একটি নৌকা ভাড়া করে বিলে ঘোরার সময় পাঁচ বন্ধু ও মাঝিসহ তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় ও দু’জনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, মাহিম নামের একজনকে মৃত অবস্থায় অবস্থায় আনা হয়েছিল।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাপাসিয়ায় শাপলা দেখতে গিয়ে নৌকাডুবে দুই বন্ধুর মৃত্যু

প্রকাশের সময় : ০১:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫