Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / 113

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় এক বছর পার হতে চললেও এখনো রাজনৈতিক ময়দানে ফিরতে পারেনি নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ। তবে দলটির নেতাকর্মীরা ছদ্মবেশে দেশ-বিদেশে তৎপর রয়েছে বলে আশঙ্কা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মতে, এই তৎপরতা সহিংসতা বা হামলায় রূপ নিতে পারে।

পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কালে আওয়ামী লীগ অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার আশঙ্কা প্রকাশ করেছে তারা।

এই প্রেক্ষাপটে সোমবার দেশের সব পুলিশ ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। এই বার্তা পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, সিটি এসবি, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ সব জেলা পুলিশ সুপারদের কাছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ‘এই সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে। ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতেও বাধা সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হতে পারে।’

এমন পরিস্থিতিতে দেশের সব পুলিশ ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানো, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি, সব জেলায় সতর্কবার্তা

প্রকাশের সময় : ১২:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫