Dhaka ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীব প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 81

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহসান হাবীবকে বেবিচক থেকে সরিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এর অংশ হিসেবে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ বিষয়ে বেবিচক বা বিমান বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না মিললেও ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্লাইট সেফটির মতো গুরুত্বপূর্ণ বিভাগে প্রশাসনিক রদবদল আনা হলো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীব প্রত্যাহার

প্রকাশের সময় : ০২:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫