Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জানা গেল বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকিরের পরিচয়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 108

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের পরিচয় জানা গেছে। তার বাড়ি রাজশাহী উপশহরের ৩ নম্বর সেক্টরে। তিনি তোহরুল ইসলাম এবং সালেহা খাতুন দম্পতির সন্তান। মাত্র ছয় মাস আগে তার বিয়ে করেছিলেন তিনি। বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি।

সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে নিহত হন তৌকির।

তার মৃত্যুর খবরে রাজশাহীর উপশহরে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। পরিবারের সদস্যদের একমাত্র আশা ছিল সাগরের উজ্জ্বল ভবিষ্যৎ-তা এক নিমিষেই থেমে গেল।

এদিকে, তার পরিবারের সদস্যদের ঢাকায় নেয়া হয়েছে। নিহত পাইলটের মেজ চাচা মতিউর রহমান জানান, আমরা সাগরের মৃত্যুর খবর পেয়েছি। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। ওই হেলিকপ্টারে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি ঢাকায় গেছে।

তিনি আবেগাল্পুত হয়ে বলেন, ‘সাগর কিছু দিন আগেই রাজশাহীতে এসেছিল। মাত্র ছয় মাস আগে তার বিয়ে হয়।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জানা গেল বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকিরের পরিচয়

প্রকাশের সময় : ০৮:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫