শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার : সড়ক উপদেষ্টা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:৩৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / 96

সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র‌্যাপিড পাস’ কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে সরকার বিশেষ রেয়াতি সুদে অর্থ অনুদান দেবে। সব ধরনের গণপরিবহনে দ্রুতই যুক্ত হচ্ছে ‘র‌্যাপিড পাস’ কার্ড।

গুলিস্তান-শিববাড়ী-মতিঝিল রুটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে চলাচল করা বিআরটিসির ১০টি বাসে র‌্যাপিড পাস ব্যবহার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় পাঁচটি বাস প্রদর্শন করে বিআরটিসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো: খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সাইফুল আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক প্রমুখ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘পুরোনো বাস সরানো হলে অনেক মালিক শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। তবে সরকারের যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’

ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেয়ার বিষয়ে সড়ক যোগাযোগ উপদেষ্টার বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমাদের বাস মালিক-শ্রমিক সকলেই স্বল্পসুদে ঋণ চায়। সড়কের শৃঙ্খলা ফেরাতে বাস মালিক-শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার : সড়ক উপদেষ্টা

প্রকাশের সময় : ১২:৩৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫