Dhaka ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিবন্ধন পেতে আবেদন করা সব দলই প্রাথমিক বাছাইয়ে অকৃতকার্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 82

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। তিনি জানান, সব দলকেই ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিনের সময় দিয়ে চিঠি দেওয়া হচ্ছে।

প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি। বাকি দলগুলোকেও পর্যায়ক্রমে চিঠি দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোকে তাদের আবেদনপত্রের ঘাটতি ও ত্রুটিগুলো পূরণ করতে বলা হবে।

ইসি সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোর কাছে আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। তবে আবেদনপ্রত্যাশী দলগুলোর অনুরোধে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত সুযোগ দেওয়া হয়। এই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।

নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র, সদস্য সংখ্যা, জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম, নির্বাচন অংশগ্রহণের ইতিহাসসহ একাধিক শর্ত পূরণের প্রয়োজন হয়।

ইসি বলছে, ত্রুটিগুলো সংশোধন করে নির্ধারিত সময়ের মধ্যে দলগুলো পুনরায় আবেদন করলে সেগুলো পরবর্তী ধাপে যাচাই-বাছাইয়ের আওতায় আনা হবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের প্রক্রিয়াটি এখন ইসির একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিবন্ধন পেতে আবেদন করা সব দলই প্রাথমিক বাছাইয়ে অকৃতকার্য

প্রকাশের সময় : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫