গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে পৃথক দুই অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

নাহিদ হাসান, ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৭:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 138

শুক্রবার (১১ জুলাই) রাত আনুমানিক ২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সুবর্ণখোলা ও কসবামাজাইল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড অ্যামিউনিশন এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র সহ অবৈধ অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী মোঃ বাবলু’কে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় পৃথক একটি অভিযানে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড অ্যামিউনিশন, ১ বোতল অবৈধ বিদেশী মদ, ১টি খালি কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ এলাকার চিহ্নিত চাঁদাবাজ মোঃ হাকিম’কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
Tag :



















