Dhaka ১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে পিডিবিএফ’র ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ৬ বছর পর ওজন করা হচ্ছে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯টি নাটোরে কাপড়ের দোকানে মিললো সেই জার্মান পর্যটকের ল্যাপটপ সৌদি বিমানবন্দরে নতুন হামলায় আরও এক বিদেশি নিহত প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েটে প্রবেশ নতুন উপাচার্যের দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের জন্য চালু হচ্ছে গোলাপি ই-অটো রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা বুধবার, ভালো কিছুর প্রত্যাশা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 80

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে দুই দেশের মধ্যে বুধবার (৯ জুলাই) আলোচনা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বর্তমানে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এক বিবৃতিতে শেখ বশিরউদ্দীন জানান, এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে ভালো কিছুর আশা করছে বাংলাদেশ।

এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ৩৫ শতাংশ শুল্ক এখনো চূড়ান্ত নয়। আলোচনা চলমান। ৯ জুলাই পরবর্তী বৈঠক। বাংলাদেশ ভালো কিছুর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং সম্ভাবনা শেষ হয়ে যায়নি।

বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের একটি প্রস্তাব এসেছে। একই সঙ্গে তারা একটি নতুন চুক্তির খসড়াও পাঠিয়েছে। এটি বেশ বড় একটি নথি, যা এখনো সম্পূর্ণরূপে পর্যালোচনা করা হয়নি। আমাদের দেখে নিতে হবে তারা কী চাচ্ছে এবং চুক্তির আওতায় কী পরিমাণ ছাড় দেওয়া যেতে পারে।

এর আগে, সোমবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, বাংলাদেশসহ ১৪টি দেশের আমদানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে।

এর আগে ২ এপ্রিল বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, যা পরে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়।

তবে ট্রাম্পের ঘোষণার পরেও ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর করার কথা বলা হলেও আলোচনার দরজা খোলা রেখেছে ওয়াশিংটন। এ সময়ের মধ্যেই বাংলাদেশ কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা বুধবার, ভালো কিছুর প্রত্যাশা

প্রকাশের সময় : ০৩:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫