Dhaka ০২:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

রাতে মায়ের মৃত্যু, সকালে মরদেহ রেখে পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 100

একদিকে মায়ের মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। অপরদিকে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে হাজির দুই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে দাফনে অংশ নেবে তারাও। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলায়।

উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে মারা যান তাদের দুজনের মা।

ওই দুই কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন এবং নাছির উদ্দিন বিষয়টি নি‌শ্চিত করেছেন।

মা হারানো সায়মা আক্তার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টার আগে অশ্রুসিক্ত চোখে কেন্দ্রে আসে তারা। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয়।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার হতেয়া গ্রামের রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তার। সায়মার মা শিল্পী আক্তার (৪০) কিডনি জনিত সমস্যার কারণে গতকাল দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতেই মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে।

অপরদিকে উপজেলার কচুয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তার। তার মা সফিরন (৪৫) গতরাত সাড়ে নয়টার দিকে মারা যান।

উভয় বাড়িতেই বইছে শোকের মাতম। চলছে মরদেহ দাফনের প্রস্তুতি। মায়ের মৃত্যুর পর সায়মা আক্তার ও লাবনী আক্তার ভেঙে পড়লেও স্বজনদের কথায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তারা।

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, সায়মা মেধাবী শিক্ষার্থী। তবে মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসা সত্যি কষ্টদায়ক। আল্লাহ যেন তার সহায় হোন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতে মায়ের মৃত্যু, সকালে মরদেহ রেখে পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে

প্রকাশের সময় : ০২:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫