Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 101

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

সকাল সাড়ে ১০টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা আবু সাঈদের গ্রামের বাড়িতে উপস্থিত হন। শহীদের কবর জিয়ারতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

জিয়ারত শেষে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন এবং শ্রদ্ধা জানান।

পরে নেতারা জানান, কবর জিয়ারতের পর তারা গাইবান্ধার পথে রওনা হন, যেখানে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ৩টায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর এবং জাহাজ কোম্পানির মোড় অতিক্রম করে টাউন হলে এক পথসভা করার কথা রয়েছে।

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা শহরে গণসমাবেশ, পথসভা, মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

দলটির নেতাদের ভাষ্য, এই পদযাত্রার লক্ষ্য হলো—জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে স্মরণ করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানো এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণজাগরণ তৈরি করা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

প্রকাশের সময় : ১২:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫