Dhaka ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

‘মৌসুমের কারণে ডিমের দাম কম, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র খামারিরা’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 79

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘মৌসুমের কারণে কিছুটা ডিমের দাম কমেছে। বিদ্যুৎ ও ফিডের দাম অনেক বেশি। উৎপাদনের ৭০ শতাংশ খরচ হচ্ছে ফিডে। কাজেই ফিডের দাম কমানো জরুরি। এতে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে করণীয় নিরাপদ খাদ্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘নদী-নালা, খাল-বিলে যেসব মাছ পাওয়া যায় সেগুলো রক্ষার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সব চেয়ে বেশি সমস্যা হচ্ছে নিষিদ্ধ জালের ব্যবহারে। এর কারণে শুধু মাছ নয়, জলজ সব প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। যারা এসব জাল ব্যবহার করে মাছ ধরছে তাদের নৌ পুলিশ ও কোস্টগার্ড আটক করছে।’

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম এ রশীদ, ব্যুরোর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক ইসতিয়াক আহাম্মেদ ও উবিনীগের পরিচালক সীমা দাশ সিমু প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘মৌসুমের কারণে ডিমের দাম কম, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র খামারিরা’

প্রকাশের সময় : ১০:১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫