বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ইরান থেকে ট্রাম্পকে পিছু হঠার আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 109

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

তিনি বলেন, এখানে সংঘাত “বৃদ্ধির বড় ঝুঁকি” রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন।

স্টারমার বলেছেন, এর আগে “মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে” এবং “আমার মতে, এটিই এই সমস্যা সমাধানের উপায়”।

এমন সময়ে তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন যাচ্ছেন। যেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সাথেও দেখা করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনা করবেন। সূত্র: বিবিসি বাংলা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরান থেকে ট্রাম্পকে পিছু হঠার আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ১০:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫